• শিরোনাম

    গাজীপুরে সিটি লেডিস ক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন


    স্টাফ রিপোর্ট ঃ
    গাজীপুর সিটি লেডিস ক্লাবের উদ্যোগে সফল রাষ্ট্রনায়ক বিশ্বের সেরা প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন পালন ।

    ২৮সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় গাজীপুর মহানগর রথখোলা বঙ্গতাজ অডিটরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
    উক্ত অনুষ্ঠানের গাজীপুর সিটি লেডিস ক্লাবের সভাপতি ফাহিমা আক্তার হোসনা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব এড. মো. জাহাঙ্গীর আলম। 
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামসুন্নাহার ভুঁইয়া,গাজীপুর উপজেলা চেয়ারম্যান এড.রীনা পারভীন,গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা ইউনুস,সংরক্ষিত মহিলা কাউন্সিল রোকসানা আহাম্মেদ রোজি,সংরক্ষিত মহিলা কাউন্সিল এড.আয়েশা আক্তার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লিপি দৌধুরী মিনি প্রমুখ।

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, গাজীপুর সিটি লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন সহ ক্লাবের সদস্য, মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগ  সহ সকলে উপস্থিত ছিলেন ।

    প্রধান অতিথি গাজীপুর সিটি লেডিস ক্লাবের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এত বড় অনুষ্ঠান করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের প্রিয় মানুষ দেশরত্ন একজন নারী মা আপনার দেখছেন আমাদের নেত্রী যে ভাবে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছেন আশাকরি আপনারও সে লক্ষে কাজ করবেন আমার যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আমি করব । দূর্নীতি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আপনাদের সহযোগীতা কামনা করছি ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad