• শিরোনাম

    ছায়াবিথী সোসাইটি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন


    জাহিদ বকুল ঃ
    গাজীপুর মহানগরের ছায়াবিথী সোসাইটি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল এমপি।

    সোমবার (৩০ শে সেপ্টেম্বর) দুপুরে ছায়াবীথি সোসাইটি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাসান আলীর সভাপতিত্বে, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল জব্বার নুরু, ছায়াবিথী সোসাইটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাছেন আলী।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এবং অভিভাবকগণ ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad