শ্রীপুরের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আর নেই

স্টাফ রিপোর্ট ঃ
গাজীপুরের শ্রীপুর ইউনিয়ন পরিষদের (বর্তমান পৌরসভা) স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান, গাজীপুর জেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক, কেওয়া পশ্চিম খন্ড এলাকার মৃত আফির উদ্দিনের ছেলে বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এমএ. (৭২) ২২ নভেম্বর শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৩ নভেম্বর বিকেল ৪.১৫ মিনিটের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
তিনি একটানা তিনবার ১৫ বছর ২০০০ সাল পৌরসভা স্থাপিত হওয়ার আগ পর্যন্ত শ্রীপুর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেছিলেন।
এসময় তিনি একাধিকবার স্বর্নপদক প্রাপ্ত হয়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক জানিয়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিধ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
আগামীকাল ২৪ নভেম্বর রবিবার বেলা ৩ টায় মাওনা হাইস্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্বজনেরা।

কোন মন্তব্য নেই