• শিরোনাম

    বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ আয়োজিত গাজীপুর জেলার সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন



    জাহিদ বকুল ঃ
    গাজীপুর জেলা আইনজীবি সমিতি প্রাঙ্গণ বুধবার ২৮ নভেম্বর বিকেলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ আয়োজিত গাজীপুর জেলার সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আওয়ামী পরিষদের আহ্বায়ক বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন।

    গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আজমত উল্লাহ খানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিয়িাম সদস্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাহারা খাতুন এমপি,  বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ ফজলুল হক মনির আদর্শের উত্তরাধিকারী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, গাজীপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড. রুহুল আমিন, গাজীপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শামসুল আলম প্রধান, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য এ্যাড.  হারিজ উদ্দিন আহমেদ পিপি। গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আমজাদ হোসেন বাবুল জিপি। এই সময় আইনজীবি সমিতির সাবেক সভাপতি সাধারণ সম্পাদকগণ এবং আইনজীবি বৃন্দ উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad