• শিরোনাম

    গাজীপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯ পালিত । GAZIPUR.NEWS


    জাহিদ বকুল ঃ
    "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ গাজীপুর ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯ পালিত হয় ।
    সরকারি সূত্রে জানা গেছে, দেশে এই মুহূর্তে এক লাখ ৭৫ হাজার ৩৭০টি নিবন্ধিত সমবায় প্রতিষ্ঠানে প্রায় এক কোটি ৯৭ লাখ ৪ হাজার৪৩২ সদস্য রয়েছেন।
    আজ (২নভেম্বর)শনিবার সকাল ৮.৩০মিনিটে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা সমবায় আয়োজনে এবং গাজীপুর সিটি কর্পোরেশন ও জেলা সমবায় ইউনিয়নের সহযোগিতায় গাজীপুর শহীদ আহসান উল্লাহ অডিটোরিয়ামে সমবায় দিবস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত আলোচনা সভায় গাজীপুর জেলা প্রশাসক এস.এম.তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রীনা পারভীন।
    স্বাগত বক্তব্য রাখেন, গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা আইরিন খানম,শুভেচ্ছা বক্তব্য রাখেন গাজীপুর জেলা সমবায় ইউনিয়নের সহ-সভাপতি কামাল উদ্দিন, টংঙ্গী সেন্ট্রাল মাল্টিপারপাস সোসাইটি সভাপতি নুরুল ইসলাম, সাবেক ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহর আলী প্রমুখ মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন,সময় শেষ হয়ে যায় নি এখন সময় আছে ছোট্ট ছোট্ট জমি সংরক্ষণ করে সমবায়ে সহযোগিতায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে লাভবান হওয়া ।
    মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, সময় শেষ হয়ে যায় নি, এখনোও সময় আছে ছোট্ট ছোট্ট জমি সংরক্ষণ করে সমবায়ে সহযোগিতায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে লাভবান হওয়া । পল্লী অঞ্চলে আত্মকর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের মাধ্যমে পল্লীর মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপযুক্ত প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। এ দেশের কৃষি ও পল্লী উন্নয়নে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সরকারের ‘আমার গ্রাম আমার শহর’ শ্লোগান বাস্তবায়নেও সমবায়কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad