আহসান উল্লাহ মাস্টারের হত্যাকরী দীপুকে জাপার যুগ্ম-মহাসচিব করায় গাজীপুর মহানগর যুবলীগের প্রতিবাদ সভা
জাহিদ বকুল:
শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র হত্যা মামলার দন্ডপ্রাপ্ত ফাঁসির আসামী নুরুল ইসলাম দীপুকে জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব নির্বাচিত করার প্রতিবাদে এবং অনতিবিলম্বে উক্ত পদ থেকে অব্যাহতির দাবিতে গাজীপুরে মহানগর যুবলীগের উদ্যোগে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সভায় গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক মো: কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান নয়ন, মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক মো: সাইফুল ইসলাম, মো: আলমগীর হোসেন, যুবলীগ নেতা আমান উদ্দিন সরকার, মেহেদি হাসান নাহিদ, দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন মাস্টার, আতিকুর রহমান রাহাত, মীর ওসমান গণি কাজল প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ৩ দিনের মধ্যে নুরুল ইসলাম দীপুকে জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব পদ থেকে অব্যাহতি দেয়ার দাবি করেন। অন্যথায় গাজীপুরে যেখানেই জাতীয় পার্টির নেতা-কর্মীদের দেখা যাবে সেখানেই তাদের প্রতিহত করা হবে। আওয়ামীলীগের কোন অনুষ্ঠানে যেন জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশ না নেন।
পরে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী দীপুকে জাপার যুগ্ম-মহাসচিব করায় টঙ্গী থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছিল। এক পর্যায়ে তারা টঙ্গীতে জাতীয় পার্টি ও এর নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করে। শুক্রবার বিকেলে তাদের বাড়িতে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন। দীপু বর্তমানে পলাতক রয়েছেন।




কোন মন্তব্য নেই