গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক গাজী আবদুস সাত্তার আর নেই
জাহিদ বকুল:
গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক গাজীপুর মহানগর ২৮ নং ওয়ার্ডস্হ হাড়িনালের স্থায়ী বাসিন্দা গাজী আবদুস সাত্তার (৬৮) আর নেই।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
নিহতের ভাতিজা আলমগীর হোসেন জানান, তিনি গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক বাংলার নিজস্ব সংবাদদাতা, সাপ্তাহিক গাজীপুর বার্তার মালিক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ছিলেন।
মৃত্যুকালে তিন বোন, স্ত্রী, চার পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি হৃদরোগ, ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিন বোন, স্ত্রী, চার পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি হৃদরোগ, ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন।


কোন মন্তব্য নেই