জাতীয়তাবাদী চেতনার সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে — হাসান উদ্দিন
স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাসান উদ্দিন সরকার বলেছেন, স্বাধীনতা যুদ্ধের জন্য একবার মা-বাবাকে ছেড়ে চলে গিয়েছিলাম। আবার দেশ ও জাতির জন্য,ইসলাম এবং কোরআনকে রক্ষায় পবিত্র অবস্থায় গুলি খেয়ে মরতে চাই এজন্য আমি সর্ব অবস্থায় অজুঅবস্থায় থাকি। পৃথিবীর আনাচে কানাচে আজ মুসলমানদের নিধন করা হচ্ছে। আমি মনেকরি সারা পৃথিবীর মুসলমানের একটি দেহ, এই দেহে যেখানে যে আঘাত করবে তাতে সারা বিশে^র মুসলমানের গায়ে আঘাত লাগবে। পৃথিবীতে কেউ একদিন থাকবে না। তাই আসুন কাপুরুষের মতো বার বার না মবে বীরের মতো একবারই মৃত্যুবরণ করি। তাই ইতিহাসের পাতায় অমর হয়ে থাকার জন্য জাতীয়তাবাদী চেতনার সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরো বলেন, এই দেশটির জন্য সকল স্তরের মানুষের ত্যাগ রয়েছে। কাজেই কোন গোষ্ঠী বা কোন দল একক ভাবে দাবী করলে ইতিহাসের পাতায় তারা একদিন আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। আমরা জনতার জন্য লড়তে চাই,মরতে চাই, সেইভাবে সকল নেতাকর্মী ও তরুনদের ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের শুদ্ধ ও পবিত্র করার জন্য যখন যা প্রয়োজন সেভাবে তখন তা করতে হবে। ইসলামী চেতনাকে ধারণ করুন, মৃত্যুর আগে সত্যকে লালন করুন, মিথ্যাকে হৃদয় থেকে ডাস্টবিনে ফেলে দিন, জয় আমাদের হবেই ইনশাল্লাহ।
তিনি শনিবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুর মহানগর বিএপির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহানগর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন কায়সারের সভাপতিত্বে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএপির সহ-সভাপতি ড,শহীদুজ্জামান, মহানগর বিএপির সাধারণ সম্পাদক, আলহাজ¦ সোহরাব উদ্দিন। মহানগর বিএপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সরকার, বিএনপি নেতা বশির উদ্দিন বাচ্চু,ফারুক হোসেন খান, সাইফুল ইসলাম টুটুল, মোতালিব হোসেন, এ্যাড. মনির হোসেন,এ্যাড. নাসির উদ্দিন,সামসুদ্দোহা সরকার তাপস,এ্যাড.শরিফ, শাহাদাৎ হোসেন,জিল্লুর রহমান মাসুম,শরিফ আজাদ প্রমুখ।
এছাড়া একই দাবিতে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাখাওয়াত হোসেন সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন,শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান,কাজী সায়েদুল আলম বাবুল, শাহ রিয়াজুল হান্নান,খন্দকার আজিজুর রহমান পেরা,শাহজাহান ফকির,আব্দুল মোতালেব,খলিলুর রহমান,কাজী খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।


কোন মন্তব্য নেই