• শিরোনাম

    গাজীপুরে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির আট দফা দাবিতে মানববন্ধন


    জাহিদ বকুল:
    গাজীপুর জেলা শহরের জয়দেবপুর রেলওয়ে জংশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি, ট্রেনের বগি বৃদ্ধি, নারী যাত্রীদের জন্য বগি সংযোজনসহ ৮দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
    গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির উদ্যোগে ওই মানববন্ধনে সভাপিতত্ব করেন সংগঠণটির সভাপতি প্রকৌশলী সামসুল হক। শুক্রবার সকালে কর্মসূচি চলকালে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদস্য আব্দুল হাদী শামিম, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দিলরুবা ফায়জিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
    এ সময় বক্তাগণ জয়দেবপুর রেলওয়ে জংশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি ও আসন বৃদ্ধি, টিকিট কাউন্টার বৃদ্ধি, নারী যাত্রীদের জন্য বগি সংযোজন এবং জয়দেবপুর জংশনটিকে আধুনিকীকরণের দাবি জনান। দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন কর্মসুচী চলবে বলে জানিয়েছেন বক্তারা। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad