• শিরোনাম

    শ্রীপুরে রাইসমিলসহ ভূমি বেদখলের অভিযোগ


    গাজীপুর.নিউজ ডেস্ক ঃ
    শ্রীপুর থানার বরমী বাজার কেন্দুয়া এলাকায় অন্যায়ভাবে দোকান, রাইসমিল ও ভূমি বেদখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী মো: সিরাজ উদ্দিন গত ১ অক্টোবর গাজীপুুর পুলিশ সুপার বরাবর দোকান, রাইসমিল ও ভূমি (জমি) উদ্ধারের জন্য আবেদন করেছেন।
    আবেদন সূত্রে জানা যায়, বাদী মৃত রিয়াজ উদ্দিনের পুত্র মোঃ সিরাজ উদ্দিন (৭২) শ্রীপুর থানা কেন্দুয়া এলাকার মের্সাস সিরাজ রাইস মিল ও মিলের সামনের দোকান ক্রয়সূত্রে ২৫ বছর যাবত ভোগদখল করে আসছে। বিবাদী একই এলাকার আমির হোসেন আমির (৪৫) ও তার স্ত্রী মমতাজ বেগম তাদের দুই সন্তান জিহাদ (২৩) ও মো: সোহাগ (১৮) এবং আমির হোসেনের শ্বশুর মো: মোস্তফা (৫২), শ্বাশুড়ী মোছা: খোদেজা (৪২) দীর্ঘদিন যাবত বাদী সিরাজের নিকট বিভিন্ন সময় ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। পরে চাঁদা না দেয়ায় গত ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে পূর্ব পরিকল্পিত ভাবে অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে রাইস মিলের ভিতর প্রবেশ করে সিরাজ উদ্দিনকে বের করে দিয়ে ভাংচুর করে এবং রাইস মেইল ঘরটি জোড়পূর্বক তাদের দখলে নিয়ে নেয়। রাইস মিলে ভাংচুরে প্রায় ৬ লাখ ত্রিশ হাজার টাকার ক্ষতি সাধন করে। বিবাদী আমির ও মমতাজরা খারাপ প্রকৃতির লোক হওয়ায় সিরাজ উদ্দিন ভয়ে দোকান ও রাইস মিলে যেতে পারছে না।
    এ ব্যাপারে সিরাজ উদ্দিন বলেন, জোড়পূর্বক বিবাদী আমির ও মমতাজরা আমার ক্রয়কৃত জমি দখল করেছে এবং উক্ত জমিতে আমাকে যেতে দিচ্ছে না। আমি উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাই, আমি যেন আমার জমিতে প্রবেশ করতে পারি। 
    ( সূত্র- দৈনিক বাংলাভূমি, ০৬ অক্টোবর, ২০১৯ )

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad