পূবাইলে গুলি ও পিস্তলসহ আটক ১, আহত পুলিশ সদস্য
স্টাফ রিপোর্টার, গাজীপুর.নিউজ:
নগরীর পূবাইলের হায়দরাবাদে একাটি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিহস একজনকে আটক করেছেন পুলিশ। প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন পূবাইল থানা পুলিশ।
প্রেস রিলিজে আরও বলা হয়, গতকাল রাত আনুমানিক নয়টায় বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে বিশ্বস্ত সূত্রের সংবাদের ভিত্তিতে এসআই মো: জহিরুল ইসলাম ও এএসআই মো: আরিফুল আলম তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে হায়দরাবাদ মাদ্রাসার নিকট মাদ্রাসা রোড এলাকা থেকে একাটি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিহস আসানুল্লাহ ওরোফে আমান(২৭) নামক একজনকে আটক করেন। এসময় আসামীর সাথে ধস্তাধস্তিতে এএসআই আরিফুল ডান হাটু ও ডান হাতে জখম প্রাপ্ত হন।
আটককৃত আসানুল্লাহ ওরোফে আমান স্থানীয় হাজী মো: হাছেন আলীর ছেলে।
পুলিশ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার ও জব্দ করে আসামীসহ থানায় নিয়ে আসে।

কোন মন্তব্য নেই