• শিরোনাম

    গাজীপুর প্রেসক্লাবে সাংবাদিক হুসাইন ইমামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত। GAZIPUR.NEWS


    জাহিদ বকুলঃ
    গাজীপুর প্রেসক্লাবের সদস্য হুসাইন ইমামের প্রথম মৃত্যুবার্ষিকী ও ক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
    প্রধান অতিথি বলেন, সাংবাদিকতার নৈতিকতা মেনে চলে ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করতে হবে। এলাকার সমস্যার চিত্র তুলে ধরার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক সংবাদ পরিবেশন করতে হবে। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সমাজের দর্পন হিসেবে কাজ করে যাচ্ছে। নির্যাতিত শোষিত গণমানুষের পাশে সাংবাদিকদের দাঁড়াতে হবে এবং তাদের ন্যায় বিচারের আবেদন গণমাধ্যমে প্রকাশ করবে।
    প্রেসক্লাবের সভাপতি মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুরের জিপি অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, মো: রুহুল আমিন সজিব, মো: আমিনুল ইসলাম, এম নজরুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংবাদিক অনিল মন্ডল, ফজলুল হক মোড়ল, মীর মোহাম্মদ ফারুক, মো: মনিরুজ্জামান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ও প্রয়াত সাংবাদিক হুসাইন ইমামের বড় ভাই হাসান ইমাম প্রমুখ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad