• শিরোনাম

    মানুষকে সেবা দিতে চাই: গাজীপুর সদর থানায় নবাগত ওসি

    সদর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর ভূইয়া

    মো. মেহেদী হাসান, গাজীপুর:
    “থানায় আগত সেবা প্রার্থীদের ভালো ব্যবহার ও সর্বোচ্চ সেবাটাই দিতে চাই” জাতীয় দৈনিক সরেজমিন বার্তার সাথে এক বিশেষ সাক্ষাতে এমটাই জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-জিএমপি’র সদর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর ভূইয়া। 

    তিনি সদর থানার ৩য় তম ওসি হিসেবে ১৬ নভেম্বর শনিবার রাতে যোগদান করেন। এর আগে তিনি জিএমপি ও ডিএমপি গোয়েন্দা শাখাসহ, রামপুরা, পল্টন, চকবাজার থানায়ও কৃতিত্বের সাথে ওসি ও ইন্সপেক্টর(তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    ২০০০ সালে পুলিশ বাহিনীতে যোগদানকরা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দিগদাইর গ্রামের নজরুল ইসলাম ভূইয়ার কৃতি সন্তান মুহাম্মদ আলমগীর ভূইয়া সদ্য যোগদানকৃত গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেই সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ সেবা ও ভালো ব্যবহারের পাশাপাশি এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদহস সকল অন্যায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি বিশেষ করে মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকার আশ্বাস দিয়ে বলেন, সদর থানা এলাকায় কোন অন্যায়, নৈরাজ্য আমি বরদাসত করবনা। একইসাথে তিনি সদর থানায় শৃঙ্খলা বজায় রাখতে সমাজের সর্বস্তরের নাগরিকের সহযোগীতা কামনা করেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad