• শিরোনাম

    গাজীপুরে সাংবাদিক আতিকুর রহমানের মায়ের ইন্তেকাল। GAZIPUR.NEWS


    স্টাফ রিপোর্ট ঃ
    গাজীপুরে সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক) এর মা আমরুল বেগম (৬০) ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহে… রাজিউন)।

    ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৪৫মিনিটে ব্রেইন স্ট্রোক জনিত কারণে টঙ্গীর ক্যাথারসিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি তিন ছেলে, নাতী-নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।
    সাংবাদিক আতিকুর রহমান ভাইদের মধ্যে দ্বিতীয়।

    আজ শুক্রবার ২২ নভেম্বর সকাল ১০টায় মরহুমার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মূলগাঁও গ্রামের চরপাড়ায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

    সাংবাদিক আতিকের মায়ের অকাল মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad