গাজীপুর সদরে ৪ ইটভাটা গুড়িয়ে দিল মোবাইল কোর্ট

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় ৪টি অবৈধ ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে। এ সময় ওইসব ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইটভাটা গুলো ভেঙ্গে দেয়।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জপুর এলাকায় অভিযান চালানো হয়। পরে ওই এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সুইটি ব্রিকস (এস আর বি), আঁখি ব্রিকস (এ আর বি), মুসুল্লী ব্রিকস ( এম বি সি) ও ভাওয়াল ব্রিকস (বিবিসি) ইটভাটা গুলো ভেঙ্গে দেওয়া হয়েছে। এসব ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে উপস্থিতি ছিলেন, গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, পরিদর্শক শেখ মোজাহীদ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।
গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, এসব ইটভাটাগুলো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভেঙ্গে দেওয়া হয়েছে। এছাড়াও ওইসব ভাটা মালিকদের ৪লাখ টাকা জরিমানা করা হয়েছে। এধরণের অবৈধ ইটভাটার বিরোদ্ধে অভিযান অব্যহত থাকবে।

কোন মন্তব্য নেই