• শিরোনাম

    আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের নির্ভিক হতে হবে : প্রধান বিচারপতি


    জাহিদ বকুল:
    আজ রবিবার ১ ডিসেম্বর সকালে গাজীপুর জেলা আইনজীবি সমিতি আয়োজিত ২০০৫ সালের ২৯ই নভেম্বর সন্ত্রাসী জে.এম.বি কর্তৃক বোমা হামলায় শহীদ আইনজীবিগণের স্মরণে শোক র‌্যালী শোক সভা মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধান বিচারপতি,  সৈয়দ মাহমুদ হোসেন।

    প্রধান বিচারপতি তার বক্তব্যে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের নির্ভীক হতে হবে।

    গাজীপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. খালেদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ.ক.ম. মোজাম্মেল হক এমপি, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুরের বিজ্ঞ ও সিনিয়র দায়রা জজ, ডঃ এ.কে.এম. আবুল কাসেম, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আজমত উল্লাহ খান,  বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি এ.এম. আমিন উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবি এস.এম. শফিকুল ইসলাম বাবুল, গাজীপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি পিপি এ্যাড. হারিজ উদ্দিন আহমেদ, গাজীপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড. ওয়াজউদ্দিন মিয়া, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. আমজাদ হোসেন বাবুল জিপি, এই সময় বিজ্ঞ বিচারকগণ ও আইনজীবি গণ উপস্থিত ছিলেন।

    এর আগে রবিবার সকালে প্রথমে গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের চত্বরে ওই সংগঠণের সভাপতি এডভোকেট মোঃ খালেদ হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মনজুর মোর্শেদ প্রিন্সসহ সমিতির নেতৃবৃন্দ জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন এবং তাদের সহকর্মীরা কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন। এ উপলক্ষে একটি শোকর‍্যালী বের করা হয়। দুপুরে গাজীপুর জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে এক দোয়া ও খাবার বিতরণ করা হয়।

    গাজীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. এ কে এম আবুল কাশেম, গাজীপুর আদালতের বিচারকবৃন্দ এবং গাজীপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ নিহত আইনজীবীদের জন্য স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।


    প্রসঙ্গতঃ ২০০৫ সালের ২৯ নবেম্বর সকালে গাজীপুরের আইনজীবি সমিতির ২নং হলরুমে জেএমবিথর আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। আইনজীবিদের চিরাচরিত কালো পোশাক পরিহিত ছদ্মবেশী জেএমবি সদস্যের আত্মঘাতী হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান। এঘটনায় ৪ আইনজীবি মোঃ আমজাদ হোসেন, মোঃ আনোয়ারুল আজিম, মোঃ গোলাম ফারুক, মুহাম্মদ নুরুল হুদা ও ৫ বিচারপ্রার্থী ছাড়াও আত্মঘাতি জঙ্গি শরীয়ত উল্লাহ ওরফে আসাদুল ইসলাম। আহত হন অন্ততঃ ২৫ আইনজীবিসহ আরো অনেকে। এ ঘটনার একদিন পর ১ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে আত্মঘাতি বোমা হামলায় ৯ আইনজীবী ছাড়াও বেশ কয়েকজন সাংবাদিক ও পথচারি আহত হন। এ ঘটনায় গুরুতর আহতদের মধ্য থেকে এস এম জয়নাল আবেদীন ও এডভোকেট খন্দকার আল-মামুন মাখন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    আইনজীবি কক্ষে বোমা হামলার ঘটনায় ওই সময় ১০টি মামলা হয়। ঘটনার ৮ বছর পর ২০১৩ সালের ২০ জুন অভিযুক্ত ১০ জেএমবি সদস্যের মৃত্যুদন্ডের আদেশ দেন দ্রুত বিচার আদালত-৪।


    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad