গাজীপুরে ৪ ইটভাটা ভেঙ্গে দিল পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার, গাজীপুর.নিউজ:
গাজীপুরে ৪ ইটভাটা ভেঙ্গে দিল পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৩০ ডিসেম্বর, ২০১৯ খ্রি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৪ টি অবৈধ ইটভাটা এস্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় ও ফায়ার সার্ভিস এর সহায়তায় ইট ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।
গুঁড়িয়ে দেওয়া ইটভাটা গুলো হলো- রুপসা ব্রিকস ম্যানুফেকচারিং (আর বি এম), ঢাকা ব্রিকস, মদিনা ব্রিকস ও ৮৮৮ ব্রিকস । এদের মধ্যে দুইটি ইটভাটা মালিককে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। বাকি দুটোর বিরুদ্ধে নিয়মিত আদালতে মামলা করার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমান আদালত চলাকালে উপস্থিত ছিলেন- গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জনাব মো: আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক জনাব শেখ মোজাহীদ ও জনাব দিলরুবা আক্তার। উক্ত অভিযানে গাজীপুর ফায়ার সার্ভিস, র্যাব-১ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

কোন মন্তব্য নেই