• শিরোনাম

    গাজীপুরে শহীদ লিয়াকতের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল


    মো. মেহেদী হাসান, গাজীপুর.নিউজ:
    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত অবস্থায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের পরিকল্পিত নৃশংস সন্ত্রাসী হামলায় কাজী আজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও গাজীপুর জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক শহীদ লিয়াকত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। 

    আজ সোমবার(৩০ ডিসেম্বর) গাজীপুর জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে গাজীপুর পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহীদ লীয়াকতের বড় ভাই মোঃ আইয়ুব রানার সভাপতিত্বে বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার সাজ্জাদ হোসেন, সভাপত- বাংলাদেশ আইন সমিতি। বরেণ্য অতিথি হিসেবে জিএমপি কমিশনারের পক্ষে উপস্থিত ছিলেন ডিসি(ক্রাইম) শরিফুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. ওয়াজ উদ্দিন মিঞা ও আব্দুর রউফ নয়ন, মহানগর আওয়ামীলীগের সদস্য আব্দুল হাদী শামীম, শহীদ লিয়াকতের ভাই যুবলীগ নেতা আলমগীর হোসেন ও সাবেক সফল ছাত্রনেতা মাসুদ রানা এরশাদ প্রমূখ।

    এসময় বক্তারা ও উপস্থিত সবাই শহীদ লিয়াকতের জন্য দুআ করেন এবং নৃশংস এই হত্যাকান্ডে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad