• শিরোনাম

    মাছুম শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী


    স্টাফ রিপোর্টার:
     হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আর্দশের সৈনিক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোলাম সারোয়ার মাছুম বরমী ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থীতা ঘোষণা দেন। 
    জানা যায়,বঙ্গবন্ধুর আর্দশ বুকে নিয়ে হাটি হাটি পা পা করে বেড়ে উঠা মাছুম বরমী ইউনিয়নের মানুষের সুখে দুঃখে পাশে থেকে  কাজ করে যাচ্ছেন। বরমী ইউনিয়ন আওয়ামী পরিবারের নেতা কর্মীরা সতস্ফূর্তভাবে চায় গোলাম সারোয়ার মাছুম বরমী ইউনিয়ন যুবলীগের  সভাপতি নির্বাচিত হউক। 
    এদিকে  যুবলীগের কেন্দ্রীয় কমিটি হওয়ার পর থেকে  তৃণমূল পর্যায়ে যুবলীগের সম্মেলনের হাওয়া বইছে। নেতা কর্মীরা গ্রীন সিগন্যাল পেয়ে প্রচার প্রচারনায় নেমে পড়েছেন। বরমী ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থীতে আরোও দুইজনের নাম শুনা যাচ্ছে। তার হলেন- জাকির হোসেন মোড়ল ,ফয়সাল আবেদিন। স্থানীয় পর্যায়ের নেতা কর্মীরা জানান, তৃণমূলে মাছুমের জনপ্রিয়তা অনেক। তার সাথে অন্য প্রার্থীরাও ব্যাপক প্রচার চালাচ্ছে। 
    জানা যায়, মাছুম ২০০৩ সালে থেকে  ২০১১ সাল পর্যন্ত সফলতার সাথে বরমী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।  হাই স্কুলের গন্ডিতেই ছাত্রলীগের হাতে খড়ি সে। বড়দের সাথে ওই সময়েই বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজ পথে গনতন্ত্রের  জন্য লড়াই সংগ্রাম করেছেন। সেই থেকে তার রক্তের সাথে মিশে গেছে বঙ্গবন্ধুর আর্দশ। ত্যাগি এই ছাত্রনেতা বিএনপি সরকারের আমলে বহুবার কারাবরণ করেছেন। মিথ্যা মামলা হুলিয়া দিয়ে তার জীবনকে দুরর্বীসহ করে তুলে ছিলেন। তার পরিবারকে বার বার নির্যাতনের শিকার হতে হয়ে ছিল। ওই সময় এসব নির্যাতন সহ্য করে বিএনপি সরকারে বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার ডাকে  বার বার আন্দোলন সংগ্রামে ঝঁাপিয়ে পড়ে ছিলেন এই নেতা । এভাবে নিজের জীবন বাজী রেখে আওয়ামী লীগের জন্য কাজ করে চলেছেন তিনি।

    মাছুম বলেন, শ্রীপুরের রাজনীতিতে দুইটি ব্লগ থাকাতে। নিজের দল ক্ষমতায় আসার পরেও সাবেক এমপি‘র নেতাকর্মীদের কাছ থেকে অপমান লাঞ্ছনা পেয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।  প্রেরণ করেছেন জেল হাজতে কয়েক বার। এত জুলুম নির্যাতন সয়ে বঙ্গবন্ধুর আর্দশ বুকে নিয়ে আজো  অবিচল আছি। 
    মাসুম আরোও জানান, যুব লীগের হাই কমান্ড  শীগ্রই সম্মেলনের  তারিখ জানাবেন।  আমরা  বরমী ইউনিয়ন যুবলীগকে আরোও শক্তিশালী করতে চাই। যুবলীগের নেতৃবৃন্দের কাছে দ্রুত সম্মেলনের দাবী জানাচ্ছি।  এ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করা হবে। 
    মাসুম বলেন, দেশরত্ন শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটি শ্রীপুরের মানুষের আস্থাভাজন প্রিয় নেতা মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ ভাইকে নৌকা প্রতীক দিয়ে মনোনিত করার পর। শ্রীপুরের লাখো জনতা নির্যাতিত নেতা কর্মীরা আশার আলো দেখলেন। জনমানুষের নেতা সংসদ সদস্য নির্বাচিত হলেন। আজ শ্রীপুরকে আধুনিক মানবিক উপশহর গড়ে তুলার জন্য দিন-রাত তিনি কাজ করে চলেছেন। আমরাও দলের কর্মী হিসেবে নেতার ছায়া তলে থেকে এ সমাজকে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad