• শিরোনাম

    গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক ফ্যামিলিডে অনুষ্ঠিত


    মাজহারুল ইসলাম:
    গাজীপুর প্রেসক্লাব গভ রেজি:নং-গা-০৭৭০ (২০১৯) এর  বার্ষিক ফ্যামিলিডে অনুষ্ঠিত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর)  পৌষের  রৌদ্র উজ্জল বৈচিত্র্যময় পরিবেশে গাজীপুর মহানগরের বিলাসাড়া  ভাদুন পূবাই অরণ্যবাস রিসোর্টে দিনব্যাপী  গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক ফ্যামিলিডে‘র আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাবৃন্দ নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যসহ  পরিবারের সদস্যবর্গ  অংশ গ্রহন করেন। 
    অনুষ্ঠানে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক শামসুল হক রিপন শাহ্‘র   সার্বিক ব্যবস্থাপনায় অংশ নেয় জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া, গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলাম, সহকারী পুলিশ সুপার রাসেল শেখসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। 

    আনন্দঘন পরিবেশে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান রিসোর্টের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো মধ্যে দিয়ে বার্ষিক ফ্যামিলিডে সবাই উপভোগ করেন।  
    অনুষ্ঠানে-দৈনিক গণমুখ এর সম্পাদক মো. আমজাদ হোসেন, অনিল মন্ডল, মুকুল কুমার মল্লিক, মো. আতাউর রহমান। সাবেক সভাপতি মো. এনামুল হক, মো. মাজহারুল ইসলাম মাছুম, মো. খায়রুল ইসলাম। সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহম্মেদ সরকার, মো. মাসুদুল হক, মো. রুহুল আমিন, মো. নজরুল ইসলাম, রাহিম সরকার। সাংবাদিক মাহতাব উদ্দিন আহমদ, দৈনিক জনসংবাদ এর সম্পাদক ও প্রকাশক মো. মাহফুজুল হক, দৈনিক বাংলা ভূমি‘র  সম্পাদক ও প্রকাশক মো. নজরুল ইসলাম আজহার,  বাংলা ভিশন গাজীপুর প্রতিনিধি মীর ফারুক, দৈনিক জনকণ্ঠের মোস্তাফিজুর রহমান টিটু, কাজী মোসাদ্দেক হোসেন, দৈনিক যায় যায় দিন‘র মো. আবুল হোসেন, দৈনিক আলোকিত বাংলাদেশ‘র আবুল হোসেন চৌধুরী, সারোয়ার হোসেন, দৈনিক প্রথম আলো‘র গাজীপুর প্রতিনিধি মাসুদ, চ্যানেল টুয়েন্টি ফোরের  গাজীপুর প্রতিনিধি  রফিকুল ইসলাম, বিটিভি‘র আব্দুর রহমান,  ইনকিলাব‘র দেলোয়ার হোসেন, ইডিপেনডেন্ট টিভি‘র হাসান, সাংবাদিক এম.এ ফিরোজ, সামছুল হক ভূইয়া, সাংবাদিক জহিরুল ইসলাম, রোমান শাহ আলম, দৈনিক নওরোজ‘র বায়েজিদ হোসেন, তানজেরুল ইসলাম, আবু হানিফা, আফজাল হোসেন, সাব্বির আহমদ রুবেল,  মোবারক হোসেন, হোসেন খান, সাদেক আলী, ডিবিসি চ্যানেলের মাহমুদা, মাহাবুবুর রহমান,আবিদ হোসেন বুলবুল, সিরাজ উদ্দিন, বিল্লাল হোসেন, হাবিবুর রহমানসহ গাজীপুর প্রেসক্লাবের প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন।
    প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।   খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক প্রতাপ কুমার গোপ। 

      ওই ক্রীড়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন-  দৈনিক মুক্ত বলাকা‘র সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন,  বর্তমান কার্যনির্বাহী কমিটির  সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন,  সুশীল চন্দ্র পাল, মো. মনিরুজ্জামান, এম. জে আলম,  পলাশ মল্লিক,  আব্দুল মালেক,  আব্দুল গাফফার, মিল্টন খন্দকার, মোস্তফা কামাল প্রধান, বেলাল হোসেন, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন বাবুল। মঞ্চে ঘোষক হিসেবে দায়িত্ব পালন করেন- গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাশমত আলী,  সহ- সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন প্রমুখ। 
    সাংবাদিকদের অনুরোধে কয়েকটি গান পরিবেশন করেন পুলিশ সুপার শামসুন্নাহার এবং  সাংবাদিক সোহেল আকন্দ। কবিতা আবৃত্তি করেন সাংবাদিক এম.এ ফরিদ। পরে বিভিন্ন  ক্রীড়া প্রতিযোগীতার  অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুর প্রেসক্লাবের বিশেষ এই দিনটি বিভিন্ন আয়োজনে মাধ্যমে সম্পন্ন হয়। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad