• শিরোনাম

    গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


    স্টাফ রিপোর্টার, গাজীপুর.নিউজ:
    “মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো“ প্রতিপাদ্য ধারণ করে গাজীপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের যৌথ আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

    বৃহস্পতিবার(২ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল রাজবাড়িস্থ নাটমন্দিরে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম. তরিকুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান। এছারাও উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের গাজীপুরের উপ-পরিচালক মো. এস.এম আনোয়ারুল করিম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুরের সহকারী পরিচালক শামীম হোসেনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের সকল সদস্য।

    দিবসটি সকাল নয়টায় জাতীর পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উরানো এবং কেক কাটার মধ্যদিয়ে শুরু হয়ে মাদকবিরোধী র‌্যালী ও আলোচনা সভার শেষে বেলা ১২টায় গাজীপুর মেট্রোপলিটন কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের ‘ওপেন ডে’র মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    সহকারী পরিচালক শামীম হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মাদকবিরোধী প্রচারনা সপ্তাহ উদযাপন করাহবে। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad