গাজীপুরে উনিশেচত্তর মুক্ত মঞ্চ থেকে টিসিবি ডিলারের মাধ্যমে ৪৫টাকা কেজিতে পিয়াজ বিক্রি শুরু
জাহিদ বকুল:
গাজীপুর মহানগরের উনিশচত্তর মুক্ত মঞ্চের সামনে থেকে টিসিবি ডিলারের মাধ্যমে ৪৫টাকা কেজিতে পিয়াজ বিক্রি শুরু হয়েছে।
আজ ৪ ডিসেম্বর গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আবু নাসার উদ্দিন ওই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় জয়দেবপুর বাজার কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিদিন গাজীপুরের বিভিন্ন স্থানে ৭জন ডিলারের মাধ্যমে এই কার্যক্রম চলবে।
তবে মুক্তমঞ্চ এলাকা ব্যবসায়ীদের দখলে থাকায় সাধারণ জনগণকে পিয়াজ নিতে এসে ভীরের মধ্যে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মুক্ত মঞ্চের সামনের জায়গা ব্যবসায়ীদের দখলে থাকলেও প্রশাসন নিশ্চুপ।
এসময় জনসাধারণকে রাস্তায় লাইনে দাঁড়িয়ে পিয়াজ নিতে দেখা যায়। অথচ গত এক মাস আগে মুক্ত মঞ্চকে কিছু অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে দখল মুক্ত করে কাঁটা তারের বেড়া দিয়েছিল জেলা প্রশাসন। এখন জেলা প্রশাসনের চোখের সামনেই আবারো মুক্ত মঞ্চ দখল করে নিল কিছু অসাধু ব্যবসায়ী।
প্রশাসনের নিরব ভূমিকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।




কোন মন্তব্য নেই