সর্বোচ্চ সেবাটাই দিতে চাই: স্বত্ত্বাধিকারী গ্রীণ হাসপাতাল

স্টাফ রিপোর্টার, গাজীপুর.নিউজ:
“টাকার অভাবে কোন রোগী গ্রীণ হাসপাতালের সেবা বঞ্চিত হবে না, গ্রীণ হাসপাতাল আপনাদের সর্বোচ্চ সেবাটাই দেবে” বলে জানিয়েছেন গ্রীণ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবের স্বত্ত্বাধিকারী মোঃ ইসমাইল মোল্যা। স্বাস্থ্যসম্মত পরিবেশে রোগীদের বিশেষ সেবা দেয়ার লক্ষে শুক্রবার(৬ডিসেম্বর) সকালে গাজীপুর নগরীরর জয়দেবপুরে গ্রীণ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবের সংযুক্ত ভবনে নিজস্ব ফ্লোরে (২য় তলা) হাসপাতালের বর্ধিত অংশের উদ্বোধন উপলক্ষে অয়োজিত বিশেষ দোয়া মাহফিলের স্বাগত বক্তব্যে ইসমাইল মোল্যা আরও বলেন, আল্লাহ্ তায়ালা আমাকে মানুষের সেবা করার যে সুযোগ দিয়েছেন তা অবিরাম রাখতে আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। ইতোমধ্যে আমরা আমাদের হাসপাতালে সকলের জন্য বিভিন্ন টেস্টের নির্ধারিত মূল্যের পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়েছি, তবে অসহায়, গরীব- দুঃখিদের ক্ষেত্রে পঞ্চাশ থেকে পচাত্তর পার্সেন্টও ছাড় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। বিশেষ ক্ষেত্রে বিনা মূল্যেও চিকিৎসা সেবা আমরা দিয়ে থাকব। তাই কারও সমস্যা থাকলে আপনারা বিনা দ্বিধায় আমার কাছে আসুন, আমরা আপনাদের সেবা দিতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. আমীর হোসাইন রাহাত। বিশেষ অসুস্থতার কারণে অনুষ্ঠানের সভাপতি গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ ছিলেন, মুফতি কামরুল ইসলাম নোমানী, হাফেজ মাওঃ রফিকুল ইসলাম কাশেমী, মাওঃ হাবিবুর রহমান মিয়াজী, মাওঃ মুজিবুর রহমান মাহমুদি, মুফতি সিরাজুল ইসলাম, মাওঃ কাওছার আহমেদ হাবিবী, মাওঃ আশরাফ আলী ফারুকী প্রমূখ।
সকাল নয়টা ত্রিশ মিনিটে অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে পর্যায়ক্রমে কোরআন থেকে তেলাওয়াত, অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা, স্বাগত বক্তব্য, অতিথিদের বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য ও দেশ বরেণ্য আলেম মাওলানা মোঃ বাহাউদ্দিন আহম্মেদ (দাঃ বাঃ) এর নছিহত ও দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসময় বক্তারা গ্রীন হাসপাতালের সমৃদ্ধি কামনা করেন।

কোন মন্তব্য নেই