• শিরোনাম

    গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের কমিটি গঠন


    স্টাফ রিপোর্টার, গাজীপুর.নিউজ:
    গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের ২০২০-২০২১ সালের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ ( ৭ ডিসেম্বর ) শনিবার বিকেলে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
    ১৫ সদস্য বিশিষ্ট কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি শরীফ আহমেদ শামীম (কালেরকন্ঠ), সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান (ভাওয়াল), সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন (যুগান্তর), যুগ্ম সম্পাদক মো: নজরুল ইসলাম আজহার (বাংলাভূমি), সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বাবুল (মুক্ত বলাকা), কোষাধ্যক্ষ মো: মিলটন খন্দকার (আমাদের অর্থনীতি), প্রচার সম্পাদক মাহবুবুল আলম (এশিয়ান এজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী মাসুদ রানা (নবচেতনা)। সদস্যগণ হলেন- অধ্যাপক আমজাদ হোসেন (গণমুখ), মুজিবুর রহমান (ইত্তেফাক), আলমগীর হোসেন (মুক্ত বলাকা), মোঃ আমিনুল ইসলাম (দেশ রূপান্তর), আবু বকর সিদ্দিক (ডেইলী স্টার), আফজাল হোসেন (আমার সংবাদ) ও কাজী মকবুল হোসেন (সোনালী বার্তা)।

    এছাড়া সাংবাদিক অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মোঃ মাহফুজুল হক, এম.এ ফিরোজ, জানে এ আলম, মোঃ সিরাজ উদ্দিন, রায়হানুল ইসলাম আকন্দ, আঃ মালেক মিয়া, রাজিব সরকার, বায়েজিদ হোসেন, আঃ গাফফার, এম.এ মোমিন রানাকে সংগঠনের উপদেষ্টা সদস্য মনোনীত করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad