• শিরোনাম

    শ্রীপুরে ৩টি ইটভাটা গুড়িয়ে দিল মোবাইল কোর্ট


    গাজীপু‌রের শ্রীপুর উপ‌জেলার বরমী বরকুল ও বরামা এলাকায় ৩টি অ‌বৈধ ইটভাটা ভে‌ঙ্গে গু‌ড়ি‌য়ে দি‌ল ভ্রাম্যমান আদালত। এর ম‌ধ্যে এক‌টি ইটভাটা‌ মা‌লিক‌কে ২লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। ‌

    রোববার (৮ ডি‌সেম্বর) দুপুর থে‌কে বি‌কেল পযর্ন্ত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাস‌নের নির্ব‌াহী ম্যা‌জি‌স্ট্রেট চৌধুরী মুস্তা‌ফিজুর রহমান।

    ভ্রাম্যমান আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, গাজীপুর জেলা প্রশাসন ও প‌রি‌বেশ অ‌ধিদপ্তর যৌথভা‌বে শ্রীপুরের বরমী বরকুল ও বরামা এলাকায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রে। এ সময় বরকুল এলাকায় মেসার্স হুমায়রা ব্রিকস (এম এইচ বি) এবং বরামা এলাকায় ‌মেসার্স সালাউ‌দ্দিন ব্রিকস (এম এস বি) ও মেসার্স আশরাফুল ব্রিকস (এম এ বি) ইটভাটা ৩টি ভে‌ঙ্গে গু‌ড়ি‌য়ে দেওয়া হয়। এর ম‌ধ্যে মেসার্স সালাউ‌দ্দিন ব্রিকস মা‌লিক‌কে ২লাখ টাকা জ‌রিমানা করা হয়। ইটভাটা ৩টি অ‌বৈধভা‌বে চলা‌নো হ‌চ্ছিল।

    ভ্রাম্যমান আদাল‌তের বিচারক চৌধুরী মুস্তা‌ফিজুর রহমান ব‌লেন, উচ্চ আদাল‌তের নি‌র্দে‌শে অ‌বৈধ ৩টি ইটভাটা ভে‌ঙ্গে গু‌ড়ি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। অ‌বৈধ ইটভাটার বি‌রো‌দ্ধে এধর‌ণের অ‌ভিযান অব্যহত থাক‌বে।

    এসময় উপ‌স্থি‌তি ছি‌লেন, গাজীপুরের প‌রি‌বেশ অ‌ধিদপ্তরের উপ-প‌রিচালক মো. আব্দুস সালাম সরকার, প‌রিদর্শক শেখ মোজাহীদ ও আব্দুল রাজ্জাক, গাজীপুর র্যাব-১ ও আনসার ব্যাটা‌লিয়ন সদস্যরা।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad