• শিরোনাম

    গাজীপুরে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


    মো. শাহজাহান খান, গাজীপুর:
    গাজীপুরে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৭ফেব্রুয়ারি সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নগরীর বোর্ড বাজারস্থ ফখরুদ্দিন কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    সম্মেলনটি ফেডারেশনের সভাপতি মোসা. জাহানারা বেগমের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম মাসুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম এবং টিআরজেট গ্রুপের এমডি ও বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি মো. হারুন অর-রশিদ।

    হাজারো গার্মেন্টস শ্রমিকদের অংশগ্রহণে সম্মেলনটি সকাল ৯টা ১ মিনিটে জাতীয় ও সংগঠনের পতা উত্তলন এবং কুরঅন তেলোয়াত-গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়ে পর্যায়ক্রমে র‌্যালী, সম্মানিত অতিথিদের আসন গ্রহণ, অতিথিদের ফুল দিয়ে বরণ, সাধারণ সম্পাদকের রিপোর্ট প্রদান, সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্য, বিশেষ অতিথিদের বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।


    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ শ্রম আইনে প্রত্যেটি প্রতিষ্ঠানের মালিকরা তাদের শ্রমিকদের বেতন ভাতা সহ অন্যান্ন সকল সুযোগ সুবিধা যথা সময়ে প্রদান করার নির্দেশনা প্রদান করেন । তিনি আরো বলেন, শ্রমিকদের প্রতিঘন্টার হিসাব করে তাদের মজুরি সময় মত পরিশোধ করতে হবে ।

    মেয়র জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিকদের সাথে মালিক পক্ষের বন্ধুত্ব সুলভ আচরণ থাকলে উৎপাদনে যেমন কোন সমস্যা হবেনা, তেমনই কারখানায়ও কোন সমস্যা দেখা দিবে না। তাই শ্রমিক মালিকদের বন্ধুত্ব সুলভ মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন মেয়র । এছাড়াও মেয়র তার বক্তব্যকালে ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম মাসুদের প্রশংসা করে বলেন গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের দুঃসময়ের বন্ধু মাসুদ। শ্রমিকদের কল্যানে শ্রমিক নেতা মাসুদের ভুমিকা অপরিসীম।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad