• শিরোনাম

    ভাদুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ’


    gazipurkontho


    স্টাফ রিপোর্টার :
    ‘অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের করে পূবাইলের ভাদুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণ কাজ চলছে বলে অভিযোগে উঠেছে’।
    আর এই অভিযোগে গত শুক্রবার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।
    সরকারি বরাদ্দকৃত ৭১ লাখ টাকা ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের (শিক্ষা) সার্বিক তত্ত্বাবধানে ওয়ান এলান্সফট লিমিটেড নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে ভাদুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ চলছে যা আগামী জুন মাসে শেষ হওয়ার কথা। ইতিমধ্যে ভবনের বেস ঢালাই শেষ করে এখন পিলার নির্মাণের জন্য ঢালাই করা হয়েছে। কিন্তু নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে পিলারের কিছু অংশ ভেঙ্গে পড়েছে। সরেজমিন ঘুরে এবং এলাকাবাসীর সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য।

    gazipurkontho
    নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের করে নির্মাণ কাজ চলছে।

    স্থানীয়রা অভিযোগ করে জানান, রাতের অন্ধকারে নিম্নমাণের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ চলছিল ওই সময় এলাকাবাসী নির্মাণ কাজ বন্ধ করে উর্ধ্বতন কর্তৃপক্ষে বিষয়টি জানিয়েছে।
    ঠিকাদারী প্রতিষ্ঠানের এমডি সাইয়েদ হাসান বলেন, ভ্রাইবেশন যন্ত্রটি বিকল হওয়ায় কিছু অংশের কাজ সমস্যা হয়েছে। ওই অংশ ভেঙ্গে পূণরায় নতুন ভাবে নির্মাণ করে দেওয়া হবে।
    এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি জানানো হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad