• শিরোনাম

    গাজীপুর শহরে তিনটি হোমিও ফার্মেসীকে ৩ লাখ টাকা জরিমান


    স্টাফ রিপোর্টার:
    গাজীপুর মহানগরের গাজীপুর মেট্রো সদর থানা রোডে হাশেম হোমিও ফার্মেসী, হোমিও কটেজ ও  ডা. এফ রহমান হোমিও ফার্মেসীকে ঔষধ অধিদপ্তরে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিটি হোমিও ফার্মেসীকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেন। 

    সোমবার  সকালে গাজীপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্বাবধায়ক মরুময় সরকার ও গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মরুময় সরকার জানান, ড্রাগ লাইন্সেস নাথাকায় কোয়ালিফাইড  ডা. নাথাকায়, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার ব্যবস্থা না থাকায় এবং একটি হোমিও ফার্মেসীতে ফিজিশিয়ান স্যাম্পল মজুত রাখায় অপরাধে ঔষধ প্রশাসন আইনের ১৯৪০ এর ১৮ ধারায় ফার্মেসী গুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হয়। ওই তিনটি হোমিও ফার্মেসীকে ১ লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমান করা হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad