• শিরোনাম

    ৫০ হাজার পরিবারের খাদ্য সামগ্রী প্রস্তুত হচ্ছে - মেয়র জাহাঙ্গীর


    জাহিদ বকুল:
    গাজীপুর মহানগর বাসীর ৫০ হাজার পরিবারের জন্য খাদ্য সামগ্রী প্রস্তুত করা হচ্ছে । গাজীপুর সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম তা বিতরণ করবেন। 
    গোটা পৃথিবী যখন করোনা ভাইরাসে আক্রান্ত, তখনই লক ডাউনে পৃথিবীর মানুষ গুলো। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। সরকারের নির্দেশ মোতাবেক পুরো গাজীপুর বাসী লক ডাউনে। এতে চরম বিপাকে হত দরিদ্র মানুষ গুলো। যারা দিনে আনে দিনে খায়। তাদের কথা বিবেচনা করে এই মহতী উদ্যোগ নিয়েছেন গাজীপুরের এই তরুন মেয়র। ইতিমধ্যে চাল, ডাল, তৈল, আলু, পিয়াজ, রসুন সহ যাবতীয় খাদ্য সামগ্রী প্যাকেটজাত হচ্ছে।

     এক প্রেসবার্তায় মেয়র বলেন,আমরা খেয়ে পড়ে বেচে আছি, যারা দিন মজুর তাদের কি হবে, সেই দিক বিবেচনা করে তাৎক্ষণিক এই উদ্যোগ নিয়েছি। বিতরণের ব্যাপারে মেয়র বলেন, ৫৭ টি ওয়ার্ডে ৭৬ জন কাউন্সিলর সহ দলীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির মাধ্যমে বিতরণ করা হবে।

     ইতিমধ্যে  মেয়র জাহাঙ্গীর আলম এর নিজ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, কিট, গাউন, পিপিই,  তাপমাত্রার যন্ত্র সহ যাবতীয় সঞ্জাদি নগরের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad