এলিয়া ফিড লিঃ এর পক্ষ থেকে ২১০ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
জাহিদ বকুল:
এলিয়া ফিড লিমিটেড এর পক্ষ থেকে ২৯ মার্চ রবিবার বিকালে গাজীপুর মহানগর ২৬ নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় ত্রাণ বিতরণ করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান মিয়া হান্নু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর খন্দকার নুরুন্নাহার, এলিয়া ফিডস লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার মনসুর হোসেন, মুন্সিপাড়া তরুণ উন্নয়ন সংঘের সভাপতি রাজু আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন খাঁ, সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন খাঁ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন বিজয় , বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কফিল উদ্দিন প্রমুখ উপস্থিত থেকে ২১০ দরিদ্র মানুষশের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
তথ্য রয়েছে পর্যায়ক্রমে ৬০০ দরিদ্র মানুষকে এই খাদ্যসামগ্রী সরবরাহ করা হবে। এসব খাদ্যসামগ্রী এলিয়া ফিড লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার মনসুর হোসেন এর পক্ষ থেকে দেওয়া হয়েছে।


কোন মন্তব্য নেই