• শিরোনাম

    করোনা: গাজীপুরে ত্রাণ বিতরণ করল সদর থানা স্বেচ্ছাসেবক লীগ


    মো. মেহেদী হাসান, গাজীপুর:
    করোনা আতঙ্ক ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী লকডাউনে থাকা অভাবগ্রস্ত, অসহায় ও দু:স্থ ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন গাজীপুর নগরীর সদর থানা স্বেচ্ছাসেবক লীগ। 

    সোমবার (৩০মার্চ) সারাদিনব্যাপী সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শাহ্‌রিয়ার আহমেদ শাকিলের নেতৃত্বে স্থানীয় অভাবগ্রস্ত, অসহায় ও দু:স্থদের মাঝে এাণ বিতরণ করা হয়। এছাড়াও এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এরশাদ হোসেন, সদর থানা সেচ্ছাসেবক লীগ নেতা সাকিব, ইফতি, শাওন, ২৬নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী রাসেদ আহমেদ সুজন প্রমুখ।

    খোঁজ নিয়ে জানা যায়, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শাহ্‌রিয়ার আহমেদ শাকিলের নেতৃত্বে এই ইউনিটটি বরাবরই জনসেবায় স্থানীয়ভাবে প্রশংসিত। জনসাধারনের সেবায় অন্যতম পরিচিত মুখ যুব রাজনৈতিক ব্যক্তিত্ব শাহ্‌রিয়ার আহমেদ শাকিল। সমাজের নানা অন্যায় অনিয়মের সাথেও আপোষহীন স্বেচ্ছাসেবক লীগগের এই নেতা। স্থানীয়দের দাবী, সমাজের নানা সংকটে সাকিলের অবদান সব সময়ই অতুলনীয়।


    স্থানীয় বাসিন্ধা আলেয়া আক্তার ত্রাণ পেয়ে জানান, ‘শাকিল আমাগো বিপদে সব সময়ই সাহায্য করে, দোয়া করি অল্লাহ তার ভালা করবেন।’ এছাড়াও জলিল বলেন, ‘শাকিল আমাগো এহানকার গাজ্জিয়ান(গার্ডিয়ান) শুধু করোনা নয় আমাগো হক্কল বিপদেই শাকিলরে আমগো পাশে পাই।’

    শাহ্‌রিয়ার আহমেদ শাকিল ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের বলেন, ‘ সেচ্ছাসেবক লীগের গাজীপুর মহানগরের সম্মানিত সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু ভাইয়ের নির্দেশে আমরা এই ত্রাণ বিতরণ করেছি। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনের নেত্রিবৃন্দ এগিয়ে আসলে, আমরা এই সংকটময় অবস্থা কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ।’

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad