গাজীপুরের জাঝরে করোনা ভাইরাসের গুজবে এক পরিবার বিপাকে।
জাহিদ বকুল:
সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় বিষয়টি এখন সকলের নিকট অতি আতঙ্কের হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাস এর প্রাথমিক লক্ষণ ঠান্ডা, জ্বর, কাশি, গলা ব্যথা ও মাথাব্যথা। আর কারো এসব লক্ষণ দেখা দিলেই গুজব শুরু হচ্ছে সে করোনা ভাইরাসের রোগী। আর সেই আতঙ্কে সামান্য ঠান্ডা জ্বরের রোগী থেকে দূরে থাকছে সবাই। তাঁর সান্নিধ্যে যাচ্ছে না কেউ । এ নিয়ে রোগীর পরিবারও পড়ে যাচ্ছে বিপাকে।
এমনই এক পরিস্থিতির শিকার হয়েছেন গাজীপুর মহানগর ৩২ নং ওয়ার্ডস্হ জাঝর নিবাসী মোহাম্মদ ইদ্রিস আলী। তিনি ঠান্ডা জ্বরে আক্রান্ত হন, কিন্তু চার থেকে পাঁচ দিন পর ইদ্রিস আলী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন। তিনি ঠান্ডা ও জ্বরে আক্রান্ত হওয়ার সাথে সাথেই এলাকায় গুজব ছড়িয়ে যায় ইদ্রিস আলী করোনা রোগে আক্রান্ত হয়েছেন। তার থেকে সবাই দূরে সরে যায় এবং এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি শুরু হয়। এ বিষয়ে তার পরিবার পরিজন ও পড়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে। তারা কাউকে বুঝাতে সক্ষম হচ্ছে না যে ইদ্রিস আলী করোনা রোগে আক্রান্ত হননি সামান্য ঠান্ডা জ্বর ছিল এবং তা সেরে যাওয়ার পর তিনি এখন সম্পূর্ণ সুস্থ।
এলাকায় গুজব শুরু হয় ইদ্রিস আলীর ছোট ছেলে দুবাই প্রবাসী জাকির হোসেন দেশে এসেছে এবং তার ছেলে থেকে তার বাবা করোনা আক্রান্ত হয়েছেন। এ ব্যাপারে ইদ্রিস আলীর পরিবার জানান, তার ছেলে দুবাই প্রবাসী জাকির হোসেন এখনো দুবাই থেকে দেশে ফেরেননি। এটা একটি মিথ্যা গুজব, আমাদেরকে সমাজে হেয় করার জন্য এই মিথ্যা গুজব ছড়ানো হয়েছে।
এ ব্যাপারে গাজীপুর মহানগর ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম জানান, এটি একটি সম্পূর্ণ গুজব রটানো হয়েছে, ইদ্রিস আলীর সামান্য ঠান্ডা জ্বরে ভুগছিলেন, ৩/৪ দিন পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, এখন তিনি তার খামারে কাজ করছেন, তার পরিবারের সাথে আমার যোগাযোগ হয়েছে। কাউকে এই গুজবে কান না দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।


কোন মন্তব্য নেই