গাজীপুর সদর মেট্রো থানা এলাকায় ৪০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
জাহিদ বকুল:
বর্তমান সময়ে করোনাভাইরাস আতঙ্ক সারা পৃথিবীজুড়েই বিরাজমান । বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। কিভাবে এই ভাইরাস মোকাবেলা করবে সেটা নিয়ে মানুষের মধ্যে আছে দুশ্চিন্তা। করোনাভাইরাস মোকাবেলায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘ ছুটির জন্য এবং নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সব কিছু বন্ধের ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দরিদ্র আর অতিদরিদ্র্য শ্রমজীবী পরিবারের মানুষগুলো যারা দিন আনে দিন খায়।
মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এবং গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল এর দিকনির্দেশনায় গাজীপুর সদর মেট্রো থানা আওয়ামী যুবলীগ এর সভাপতি পদপ্রার্থী সোহানুর রহমান সোবহান এর উদ্যোগে গাজীপুর সদর মেট্রো থানার শহীদ নেয়ামত সড়ক এলাকায় ৪০০ হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের মাঝে আজ ৭ এপ্রিল খাদ্য বিতরণ কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর থানা ওসি অপারেশন জাহাঙ্গীর আলম ,নিয়ামত সড়ক মসজিদে রওজাতুল জান্নাত জামে মসজিদ এর ইমাম মাওলানা মামুনুর রশিদ, সদর মেট্রো থানা ও যুবলীগের যুবলীগ নেতা ফারুক আহমেদ, জাহাঙ্গীর আলম সত্ব, রফিকুল ইসলাম ,শরিফুল ইসলাম শরিফ, শামীম আহমেদ, আলাউদ্দিন, যুবলীগ নেতা মাহবুব আলম সবুজ, ২৬নং ওয়ার্ড যুবলীগ নেতা শাকিল হোসেন খান, বাদল হোসেন, জিহাদ ও আবির হোসেন প্রমুখ।
সোহানুর রহমান সোহান জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এমন কার্যক্রম অব্যাহত রাখবো।




কোন মন্তব্য নেই