• শিরোনাম

    করোনা: গাজীপুরে অসহায়দের পাশে সদর থানা যুবলীগ


    মো. মেহেদী হাসান, গাজীপুর.নিউজ:
    করোনা আতঙ্ক ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী লকডাউনে থাকা অভাবগ্রস্ত, অসহায় ও দু:স্থ ১০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন গাজীপুর নগরীর সদর থানা যুবলীগ। এর আগে তারা সদর থানাস্থ বিভিন্ন পাড়া মহল্লায় জীবাণুনাশক স্প্রে করে স্থানীয়দের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।

    সোমবার ও মঙ্গলবার (৬ ও ৭এপ্রিল) দুই দিনব্যাপী সদর থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান নাহিদ মোড়লের নেতৃত্বে স্থানীয় অভাবগ্রস্ত, অসহায় ও দু:স্থদের মাঝে এাণ বিতরণ করা হয়। এছাড়াও এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় যুবলীগ নেতা সাইফুল্লাহ শাওন, সদর থানা কৃষকলীগ নেতা রাজা সরকারসহ স্থানীয় যুবলীগের নেত্রীবৃন্দ।

    খোঁজ নিয়ে জানা যায়, সদর থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান নাহিদ মোড়লের নেতৃত্বে এই ইউনিটটি বরাবরই জনসেবায় স্থানীয়ভাবে প্রশংসিত। জনসাধারনের সেবায় অন্যতম পরিচিত মুখ যুব রাজনৈতিক ব্যক্তিত্ব মেহেদী হাসান নাহিদ(নাহিদ মোড়ল) । সমাজের নানা অন্যায় অনিয়মের সাথেও আপোষহীন যুবলীগের এই নেতা। স্থানীয়দের দাবী, সমাজের নানা সংকটে নাহিদ মোড়লের অবদান সব সময়ই অতুলনীয়।

    স্থানীয় বাসিন্ধা রাবেয়া খাতুন ও জামিলা আক্তার ত্রাণ পেয়ে জানান, ‘নাহিদ মোড়ল আমাগো বিপদে সব সময়ই সাহায্য করে, দোয়া করি অল্লাহ তার ভালা করবেন।’ এছাড়াও জলিল বলেন, ‘মোড়লের ব্যাটা নাহিদ আমাগো এহানকার গাজ্জিয়ান(গার্ডিয়ান) শুধু করোনা নয় আমাগো হক্কল বিপদেই তারে আমগো পাশে পাই।’

    নাহিদ মোড়ল ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের বলেন, ‘ গাজীপুর ২ আসনের এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও যুবলীগের গাজীপুর মহানগরের সম্মানিত আহ্বায়ক  কামরুল আহসান রাসেল সরকার ভাইয়ের নির্দেশ ও সহযোগীতায় আমরা এই ত্রাণ বিতরণ করেছি এবং এর ধারা আমরা যুবলীগের পক্ষ থেকে অব্যাহত রাখব।’

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad