গাজীপুর: ক্রান্তি-কালেও গ্রীন হাসপাতালে ২৪ ঘন্টা সেবা অব্যাহত

মো. মেহেদী হাসান, গাজীপুর:
বৈশ্বিক মহামারি করোনার কবলে বাংলাদেশও কবলিত। মহা সংকটে সময় পার করছে বাংলাদেশ। করোনা মোকাবেলায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নেতৃত্বে চলছে যুদ্ধ। এই যুদ্ধে কিছু ভীরুরা স্বাস্থ্য সেবা প্রদান থেকে পিছু হটলেও বেশিরভাগ বীরেরাই জীবনের ঝুঁকি নিয়ে দেশকে ভালোবেশে দেশের মানুষকে ভালোবেসে স্বাস্থ্যসেবায় নিজেকে নিয়োজিত রেখেছে।
গাজীপুরেও যখন গণমাধ্যমে খবর প্রচার হয় “গাজীপুরের বেসরকারি হাসপাতালগুলোতে তালা” ঠিক তখনই শহরের কেন্দ্রে অবস্থিত ‘গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব’ দিনরাত ২৪ঘন্টা সেবা দিয়ে মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। সকল স্বাস্থ্য বিধি মেনেই স্বত্বাধিকারী মোঃ ইসমাইল মোল্যা’র দিক-নির্দেশনায় হাসপাতাল স্টাফ, নার্স, কর্তব্যরত ডাক্তার ও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে চলছে বিরতিহীন স্বাস্থ্য সেবা।
ইতোমধ্যে গ্রীন হাসপাতালের স্বত্বাধিকারী মোঃ ইসমাইল মোল্যা এই দুর্যোগপূর্ণ সময়ে ‘গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব’ এ নিয়োগ প্রাপ্ত যে সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অসহায় রোগীদের পাশে দাঁড়িয়েছেন এবং যথাযথ দায়িত্ব পালন করছেন, তাদেরকে পুরস্কৃত ও সম্মানীত করার লক্ষ্যে অতিরিক্ত সম্মানী, অতিরিক্ত বোনাস এবং এই দুঃসময় কাটিয়ে উঠার পর সকল ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উত্তম দায়িত্ব পালনকারীদের পুনরায় পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, শুধু নিজ হাসপাতালেই নয়, ইতিপূর্বে ইসমাইল মোল্যা গাজীপুর স্বাস্থ্য বিভাগকেও করোনা মোকাবেলায় বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগীতা করেছেন।
গ্রীন হাসপাতালের স্বত্বাধিকারী মোঃ ইসমাইল মোল্যা জানান, ‘ আমরা দীর্ঘ ১৬ বছরেও একদিনও হাসপাতাল তথা স্বাস্থ্য সেবা বন্ধ না রেখে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি, মহান আল্লাহতালা যদি সহায় থাকেন সর্বদা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এছাড়াও তিনি জানান, ‘দেশের এই দুর্যোগপূর্ণ সময়েই আমাদের বিশেষ করে হাসপাতাল মালিক, ডাক্তার, নার্স, পুলিশ, প্রশাসন ও সাংবাদিকদের এখনই সময় দেশকে সেবা করার, দেশের মানুষের পাশে দাঁড়ানোর।

কোন মন্তব্য নেই