গাজীপুর সদর মেট্রো থানা যুবলীগ সভাপতি পদপ্রার্থী সোবহানের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
জাহিদ বকুল:
দ্বিতীয় দিনের মত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে দুঃস্থ ও কর্মহীন ১০০ টি পরিবারের মাঝে ৮ এপ্রিল বুধবার ত্রাণ সামগ্রী বিতরণ করেন গাজীপুর সদর মেট্রো থানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী সোহানুর রহমান (সোবহান)।
গাজীপুর মহানগর ২৬ নং ওয়ার্ডে উল্লেখ্য মহল্লা হাবিবুল্লাহ সড়ক, আস্তফার টেক, মারিয়ালি কলাবাগান, টেক ভাড়ারিয়া বৈরাগীর চালা ও পশ্চিম জয়দেবপুর এলাকায়র দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঔষধ সামগ্রী পৌঁছে দেন।
সোহানুর রহমান (সোবহান) বলেন, গাজীপুর সদর মেট্রো থানা যুবলীগের নেতাকর্মীরা মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এম.পি ও মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল ভাইয়ের দিকনির্দেশনায় সজাগ আছেন এবং জনসচেতনতা মূলক কাজ নিশ্চিত করতে খাদ্য অভাবে কেউ অনাহার থাকবে না ইনশাল্লাহ। তিনি সরকারি নির্দেশনা সবাইকে মেনে চলতে অনুরোধ জানান। সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেন এবং তিনি বিত্তবান দায়িত্বশীল সমাজের সবাইকে দুস্থ ও মেহনতি মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সোহানুর রহমান (সোবহান) জানান।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।




কোন মন্তব্য নেই