করোনা: জিসিসির মেয়রের ৫০০ প্যাকেট ত্রাণ ২৮ নংওয়ার্ডে ঘরে ঘরে যাচ্ছে
জাহিদ বকুল:
করোনা মোকাবেলায় ঘরবন্দী মানুষের মাঝে ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে গাজীপুর সিটিকর্পারেশনের দেয়া ত্রাণ গাজীপুর সদরের ২৮নং ওয়ার্ডে দেয়া জন্য হস্তান্তর করা হয়েছে।
জিসিসির মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮ নং ওয়ার্ডে বিতরণের জন্য ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিতে দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দেন।
গাজীপুর বারের আইনজীবী ও সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট মোঃ জাকির হোসেন জানান, তিনি সহ বেশ কয়েকজনকে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে দায়িত্ব দিয়েছেন মেয়র সাহবে। দায়িত্ব প্রাপ্তদের মধ্যে আছেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সিনিয়র নেতা এডভোকেট আব্দুল হাদী শামীম, আঃলীগ নেতা মোঃ জাহিদ হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা এরশাদ, এডভোকে শাহরিয়া, সাইফুল ইসলাম ভোলা, শেখ মাসুদ, সোহেল শিকদার, টিপু মিয়া ও ছাত্রনেতা মিনহাজুল আবেদীন মাসুম,বোরহানুর রহমান,খাইরুল ইসলাম সহ অনেকে।
জাকির হোসেন জানান, ২৮নং ওয়ার্ডকে ১২টি ভাগে ভাগ করে আমরা ঘরে ঘরে খাদ্র সামগ্রী পৌছে দিচ্ছি। কাউকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে না। আমরাই পৌঁছে যাবো ঘরে ঘরে।


কোন মন্তব্য নেই