গাজীপুর নগরীর চাপুলিয়ায় অসহায়দের খাদ্য সহায়তা

মো. মেহেদী হাসান, গাজীপুর:
গাজীপুর সদরে চাপুলিয়ায় করোনা ভাইরাস প্রকোপ জনিত লকডাউনে কর্মহীন ও ঘরবন্দী মানুষের পাশে খাদ্য সামগ্রী তথা ত্রাণ উপহার নিয়ে দাঁড়ালেন নগরীর ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী হোসেন ও যুবলীগ নেতা মোঃ আবুল হোসেন।
শুক্রবার (২৪ এপ্রিল)২৪ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় প্রায় ৭০ টি পরিবার পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। পর্যায়ক্রমে এ সহযোগীতা প্রায় সহস্রাধিক পরিবারকে প্রদান করা হয়। এসময় আলী হোসেন ও আবুল হোসেনের সাথে
উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ তারেক হোসেন, সুমন কৃষকলীগ নেতা মোহাম্মদ আশরাফুল আলম প্রমুখ।
এাণ বিতরণকালে মোহাম্মদ আলী হোসেন বলেন, ‘আমরা আমাদের এ ত্রাণ সহায়তা অসহায়দের মাঝে অব্যাহত রাখব।‘
যুবলীগ নেতা মোঃ আবুল হোসেন জানান, ‘আমরা যুবলীগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা বজায় রেখে জনগণের পাশে থাকব।’

কোন মন্তব্য নেই