• শিরোনাম

    ‘স্বাস্থ্যবিধি না মানলে দোকান-শপিং মলের বিরুদ্ধে ব্যবস্থা’


    মো. মেহেদী হাসান, গাজীপুর.নিউজ:
    স্বাস্থ্যবিধি না মেনে দোকান-শপিংমল খোলা রাখলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছন, গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূইয়া।

    সোমবার(১১ মে) সাংবাদিকদের সাথে আলাপকালে ওসি আলমগীর ভূইয়া বলেন, ‘পূর্ব ঘোষিত সরকারী নির্দেশনা মোতাবেক ১০ মে থেকে সারা দেশের ন্যায়ে সদর থানাধীন হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিং মলগুলো সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে সীমিত পরিসরে খোলা রাখা যাবে , তবে বড় শপিং মলের প্রবেশমুখে হাত ধোঁয়ার ব্যবস্থা ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে, শপিং মলে আসা যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে, বেচাকেনার সময় ক্রেতা-বিক্রেতাদের পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে, দোকানপাট এবং শপিং মল বিকাল ৪টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে।’

    ক্রেতা-বিক্রেতাদের প্রতি সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে ওসি আলমগীর ভূইয়া এছাড়াও বলেন, ‘আমাদের অফিসারগণ দোকান-শপিংমল খোলা থাকা কালীন সময় হাট-বাজারে সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন, কোথাও স্বাস্থ্যবিধি পরিপন্থী কার্যক্রম পরিলক্ষিত হলে জন সচেতনতা গড়ার পাশাপাশি প্রয়োজনে বিধি অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হবে।’

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad