• শিরোনাম

    গাজীপুরে ঝড়-বৃষ্টিতে থেমে নেই ছাত্রনেতা এরশাদের খাদ্য সহায়তা


    মো. মেহেদী হাসান, বিশেষ প্রতিবেদক(গাজীপুর), দৈনিক সরেজমিন বার্তা:
    গাজীপুর মহানগরে প্রতিষ্ঠালগ্ন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মাসুদ রানা এরশাদ ছাত্র রাজনীতি থেকে অব্যাহতি নিলেও গাজীপুরে ছাত্র রাজনীতির অন্যতম দৃষ্টান্ত রয়েই থাকবেন লক্ষ ছাত্রের প্রাণে। মাসুদ রানা ছাত্র রাজনীতির গন্ডি পেরিয়ে আজ গাজীপুরের লক্ষ জনতার ভরসা স্থল।

    বরাবরের ন্যায়ে প্রধানমন্ত্রীর নির্দেশে বৈশ্বিক মহামারী করোনায় কর্মহীন হয়ে পরা অভাবগ্রস্ত, অসহায় ও দু:স্থদের পাশে দাড়িয়ে সহায়তার হাত প্রসারিত করে রেখেছেন অনবরত। গাজীপুরে সরকারী নির্দেশে লকডাউন সুচনা থেকেই এই ছাত্রনেতা কয়েকটা পার্টে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন।

    পরিবহন সেবা: ব্যক্তিগত উদ্যোগে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন-ই ৪টি প্রইভেট গাড়িতে বিনামূল্যে ডাক্তার নার্সদের পরিবহন সেবা দিচ্ছেন এরশাদের পরিবহন সেবা টিম। যেসকল ডাক্তার বা নার্স কর্মক্ষেত্র-বাসভবন যাতায়াতে ভোগান্তিতে পরেন, তারা এরশাদের এই পরিবহন টিমের সহায়তা নিয়ে পরিবহন সুবিধা ভোগ করছেন।

    সেহরি সহায়তা: রমজানে নগরীর বিভিন্ন স্টেশন, স্ট্যান্ড, হাটে-বাজারে রাত্রি যাপনকরা ছিন্নমূল অসহায়দের মাঝে সেহরি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

    ইফতার সহায়তা: সেহরির মত রমজানে নগরীর বিভিন্ন স্টেশন, স্ট্যান্ড, হাটে-বাজারে রাত্রি যাপনকরা ছিন্নমূল অসহায়দের মাঝে ইফতার কার্যক্রম চলমান রয়েছে।

    খাদ্য সহায়তা: লকডাউন পরবর্তী সময় থেকে এ পর্যন্ত প্রতিনিয়তই নগরীর বিভিন্ন মহল্লায়ই চলছে মাসুদ রানা এরশাদের খাদ্য সহায়তা বিতরণ। প্রতিদিন অন্তত ৩শ থেকে ৫শ অসহায়দের মধ্যে বিতরণ চলে এ সহায়তা। এছাড়াও তিনি গাজীপুরে সর্ব প্রথম করোনা আক্রান্তদের চিকিৎসায় নিজের বাসভবন ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েও জনমনে ভালোবাসা স্থাপন করেছিলেন।

    খাদ্য সহায়তা বিতরণের ধারাবাহিকতায় আজও(শুক্রবার, ১৫ মে) বাদ জুম্মা ঝড় বৃষ্টি উপেক্ষা করে নগরীরর জয়দেবপুরস্থ শহীদ বরকত স্টেডিয়াম প্রাঙ্গনে প্রায় ৩ শতাধিক অভাবগ্রস্ত, অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এই মানবিক ছাত্রনেতা এরশাদ।


    স্থানীয় বাসিন্ধা আজিজ ও জামিলা আক্তার খাদ্য সামগ্রী পেয়ে জানান, ‘এরশাদ আমাগো বিপদে সব সময়ই সাহায্য করে, দোয়া করি অল্লাহ তার ভালা করবেন।’ এছাড়াও জলিল বলেন, ‘এরশাদ আমাগো এহানকার গাজ্জিয়ান(গার্ডিয়ান) শুধু করোনা নয় আমাগো হক্কল বিপদেই তারে আমগো পাশে পাই।’

    মাসুদ রানা খাদ্য সামগ্রী বিতরণকালে দৈনিক সরেজমিন বার্তাকে বলেন, ‘যতদিন করোনা তান্ডপে এই লকডাউন কার্যকর থাকবে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমাদের এই মানবিক সহায়তা অব্যাহত রাখব।’ এছাড়া তিনি লকডাউন প্রসঙ্গে বলেন, ‘আমাদের গাজীপুরের অবস্থা ভালোনা, প্রতিনিয়ত করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে, এসময় সরকারকে অনুরোধ করব মানুষকে এই করোনার ছোবল থেকে বাঁচাতে সরকারকে আরও কঠোর হতে হবে, প্রয়োজনে আবার পূণরায় কঠোর লকডাউন ঘোষণা করতে হবে।’


    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad